1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের বিবৃতি প্রত্যাখ্যান, নিজের সংখ্যালঘু নিয়ে ভাবার পরামর্শ ভারতের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশের বিবৃতি প্রত্যাখ্যান, নিজের সংখ্যালঘু নিয়ে ভাবার পরামর্শ ভারতের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। উল্টো বাংলাদেশকে ‘নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ’ করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই অবস্থান জানান, যা মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

জয়সওয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশের দেওয়া মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। এটি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার একটি প্রচ্ছন্ন এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা, যেখানে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অপরাধীরা এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘অযৌক্তিক মন্তব্য করা এবং নৈতিকতা প্রদর্শনের পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে আরও ভাল করবে।’

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিক্ষোভ পরবর্তীতে মালদা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাতেও বিস্তৃত হয়, যেখানে অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রাথমিক তদন্তে এই সহিংসতার জন্য ‘কথিত বাংলাদেশি দুষ্কৃতকারীদের’ জড়িত থাকার ইঙ্গিত দিলে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এই ঘটনায় বাংলাদেশকে জড়ানোর প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানায় এবং প্রতিবেশী ভারতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানায়। এর একদিন পরই ভারতের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71