1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রিকশায় করে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মী বিরুদ্ধে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রিকশায় করে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মী বিরুদ্ধে

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাপ্পী লাহিড়ী,নাটোর:

নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করতে করতে রিকশায় করে শহর ঘোরানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ছাত্রলীগ কর্মীর নাম ফয়সাল হোসেন কদর। তিনি শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফয়সাল হোসেন কদরকে রিকশায় শুইয়ে কয়েকজন নির্যাতন করছে। এ সময় রিকশায় জোরে গান বাজানো হচ্ছিল।

ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর বলেন, ‘আমি কানাইখালী এলাকায় ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফিরছিলাম। এ সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সঙ্গে রাজনীতি করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে নিয়ে শুইয়ে দিয়ে বারবার মারছিল। এ সময় পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘুড়ায়। আমার অপরাধ কী জানতে চাইলে তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা-মার কাছে তুলে দেয়।’

এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ‘ছাত্রদলের কিছু কর্মী ও শিক্ষার্থীরা কদরকে মারধর করছিল। আমি জানতে পেরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি। এমন ঘটনা যারা করেছে তারা ভালো কিছু করেনি। বিষয়টি নিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71