1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে -- স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে — স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় আছে। সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সাথে সশস্ত্র বাহিনী এবং যশোর জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। অপরাধী ব্যতীত কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ থাকতে হবে। তিনি ২৪ এর গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন থানা থেকে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, বর্তমানে মাদক দেশের অন্যতম বড় সমস্যা। তাই মাদকদ্রব্যের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে হবে। উপদেষ্টা সবাইকে দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দিতে অনুরোধ করেন।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণায়রের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনী-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71