1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আন্তর্জাতিক আদালতে ইসরাইলি কর্মকর্তাকে ভর্ৎসনা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আন্তর্জাতিক আদালতে ইসরাইলি কর্মকর্তাকে ভর্ৎসনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
BILATERAL MEETING WITH THE PRIME MINISTER OF ISRAEL..Photo credit: Matty STERN/U.S. Embassy Jerusalem

টাইমসনিউজ৭১ ডেস্ক
আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে’তে মিথ্যাবাদীর দল বলে ভর্ৎসনার শিকার হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আসন্ন ইসরাইলি স্থল আগ্রাসন বন্ধ করার নির্দেশ দেয়ার যে দাবি বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা জানিয়েছে সে সম্পর্কে শুক্রবার আত্মপক্ষ সমর্থন করছিলেন ওই কর্মকর্তা।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা তামার কাপলান তুর্জেমান শুক্রবার আইসিজে’তে দেয়া বক্তব্যে দক্ষিণ আফ্রিকার আবেদন প্রত্যাখ্যান করার অনুরোধ জানান। দক্ষিণ আফ্রিকা অবিলম্বে রাফায় আগ্রসন বন্ধ করার নির্দেশ জারি করার জন্য আইসিজের প্রতি আহ্বান জানিয়েছিল।

তুর্জেমান আদালতকে বলেন, ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়, দক্ষিণ আফ্রিকার আবেদন প্রত্যাখ্যান করার অনুরোধ জানাচ্ছে তেল আবিব।

এ সময় আদালতের দর্শক সারি থেকে একজন নারী চিৎকার করে বলে ওঠেন, “মিথ্যাবাদীর দল”। তিনি এ শব্দটিকে কয়েকবার উচ্চারণ করেন।

আইসিজের বিচারকরা বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার আবেদন শোনেন এবং শুক্রবার ইসরাইলকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেন। গাজায় গণহত্যা হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতের বহু বছর সময় লেগে যেতে পারে। তবে রাফায় স্থল আগ্রাসন না চালানো সংক্রান্ত দক্ষিণ আফ্রিকার আবেদনের ব্যাপারে একটি সাময়িক নির্দেশ আগামী সপ্তাহেই জারি হতে পারে বলে আশা করা হচ্ছে। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71