1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আগামীর প্রধানমন্ত্রী নাহিদ , বললেন হাসনাত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

আগামীর প্রধানমন্ত্রী নাহিদ , বললেন হাসনাত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে অভিহিত করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত।

ওই পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি যুক্ত করেছেন হাসনাত। মূলত নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টটি করেন হাসনাত। তিনি ফেসবুকে লেখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে প্রেস সচিব লিখেছিলেন, ‘নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী। তার বয়স মাত্র ২৬ বছর। কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71