1. admin@timesnews71.com : অ্যাডমিন :
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। চলতি মে মাসের জন্য ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম এক হাজার ৪৫০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এলপি গ্যাসের দাম কমেছে ১৯ টাকা।

আজ রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71