1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাকিস্তান শুধু ভারতের সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালাবে, সাধারণ মানুষের উপর নয়--খাজা আসিফ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পাকিস্তান শুধু ভারতের সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালাবে, সাধারণ মানুষের উপর নয়–খাজা আসিফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ভারতের কোনো বেসমারিক স্থাপনা বা মানুষের ওপর নয়, শুধু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান বলে সিএনএনের লাইভে বলা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করবে, বেসামরিক নয়। আমরা কখনোই বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করব না।’

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব। আমরা কেবল সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এই আন্তর্জাতিক সংঘাত রোধ করব।’

সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেন, উত্তেজনা আরও বাড়লে পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে।

জিও নিউজ লিখেছে, বুধবার ভোরে ভারত পাকিস্তানে যে হামলা চালিয়েছে, তাকে ইসলামাবাদ যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ বলে ব্যাখ্যা দিয়েছে।

ইসলামাবাদ জানিয়েছে, মসজিদ থেকে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত ছয়টি পাকিস্তানি স্থান লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, দুই ডজন অস্ত্রের আঘাতে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

এক প্রশ্নে খাজা আসিফ বলেন, ‘পাকিস্তান আগেও এই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে এবং এই অঞ্চলটি আবারও কৌশলগত অচলাবস্থার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে।’

তিনি বলেন, ‘ভারত একটি বড় অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নয়াদিল্লির আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71