1. admin@timesnews71.com : অ্যাডমিন :
লেবাননের রাষ্ট্রপতির নিকট বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

লেবাননের রাষ্ট্রপতির নিকট বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

লেবাননে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের (General Joseph Aoun) নিকট গত ০৭ মে, সেদেশের রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ করেন। এ সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজী (Youssef Rajji) এবং লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র প্রদান শেষে লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত, লেবাননের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন। লেবাননের রাষ্ট্রপতি লেবাননে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতি বৈরুত পোর্ট বিস্ফোরণ-উত্তর দূর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ হতে প্রেরিত মানবিক সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়াও তিনি লেবানন ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন

উচ্চতায় উন্নীতকরণের পাশাপাশি দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ সরকার লেবানন সরকারের সাথে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71