1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাগেরহাটে নবনির্মিত পর্যটন মোটেল এন্ড অ্যান্ড ইয়ুথ ইন এর উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাগেরহাটে নবনির্মিত পর্যটন মোটেল এন্ড অ্যান্ড ইয়ুথ ইন এর উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক বাগেরহাটে নবনির্মিত ‘পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন’ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। এর মাধ্যমে আজ থেকে মোটেলটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো।

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান আতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র সচিব বলেন, বাণিজ্যিকভাবে মোটেলটির উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্প আরো বিকশিত হবে এবং এখানকার পর্যটন সম্ভবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান আরো বৃদ্ধিতে সহায়তা করবে মোটেলটি।

বিশেষ অতিথির বক্তৃতায় নাসরীন জাহান বলেন, খান জাহান আলীর মাজারের মূল ফটকের সন্নিকটে ৩২ শতাংশ জমিতে এই মোটেল নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৪ কোটি ২৭ লাখ ৭৫ হাজার টাকা; তবে চূড়ান্ত ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা, যা একটি দায়িত্বশীল ব্যয়ের দৃষ্টান্ত। তিনি আরো বলেন, এই আধুনিক সুবিধাসম্পন্ন মোটেলটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং বাগেরহাটকে একটি আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ড. মশিউর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ ও বাংলাদেশ পর্যটন করপোরেশন ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71