1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে -- আইন উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে — আইন উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। এ লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টাসহ একটি প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছে। ফিরে এসে কমিশন গঠনের সময় দেশের বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময় করা হবে।

আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া) বিষয়ক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সভায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তিনি খসড়া আইনের কয়েকটি ধারা নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন।

আইন উপদেষ্টা বলেন, ‘অনন্তকাল হানাহানি করে এ জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য কাজ করেছে, তাদের সংখ্যা খুব বেশি নয়। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তারা যে এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য হলেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে হবে।

আসিফ নজরুল বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে গুমসহ বিভিন্ন অপরাধের বিচারের জন্য নতুন আইন প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে এসব অপরাধ আর না ঘটে।

সভায় খসড়া অধ্যাদেশটির বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ফরহাদ মজহার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন ও সায়েরা রহমান খান, মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71