1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গৌতম বুদ্ধ শান্তির, সত্যির ও সুন্দরের প্রতীক --- শারমীন এস মুরশিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গৌতম বুদ্ধ শান্তির, সত্যির ও সুন্দরের প্রতীক — শারমীন এস মুরশিদ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অনুষ্ঠানে প্রবেশের সময় দেখেছি একঝাঁক তরুণ প্রজন্মদের যারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে ২০২৪ এর পর এমনদিন যায় না, যেখানে আমাদের অন্তর থেকে আমাদের তরুণ সমাজের প্রতি আমাদের ভালোবাসা এবং আর্শিবাদ থাকেনা। তিনি বলেন, আমি বলতে চাই এদেশে যত ধর্ম এসেছে, যত কৃষ্টি তৈরি হয়েছে, যত উৎসব তৈরি হয়েছে, যত মূল্যবোধ তৈরি হয়েছে সবটুকু এই দেশের, এই দেশের মানুষের। এখানে আমি তফাৎ দেখিনা, এই ঐতিহ্য আমর। আমি বড় হয়েছি এটাই দেখে যে, আমার দেশ বহুজাতিক, বহু ধর্মের, বহু মানুষের সম্মেলনের আমার এই বাংলাদেশ।

তিনি আজ ঢাকায় বাসাবো বৌদ্ধ মন্দিরে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এবং বৌদ্ধ ধর্ম ও মানবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, একটা বাগানে যেমন আমরা নানান রঙের ফুল দেখি, একই মাটিতে একই শক্তিতে জেগে ওঠে, ভেসে ওঠে ঠিক তেমনি আপনি, আমি একই বাগানের আমরা কজন নানা রঙের মানুষ। এই দিনটিতে আমরা স্মরণ করি গৌতম বুদ্ধকে তার মহাপরিনির্মাণের বাণী আমরা স্মরণ করি, তার সারাজীবনের যাত্রা, শান্তি ও সত্যের পথে অবিচল থাকা।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বুদ্ধের শিক্ষা বিশেষ করে করুনা ও শান্তির বার্তা নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার পথ নির্দেশ করে। সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে বৈষম্য ও নিপীড়ন দূর করায় আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন ২০২৪ যখন গণআন্দোলন ঘটল তখন আমার কাছে একটা বিষয় স্পষ্ট হয়েছিল ৫০টি বছর ধরে এই দেশ হিংসা লালন করেছে, বিদ্বেষ, ভেদাভেদ লালন করেছে যারজন্য গণতন্ত্র, সাম্য, বিচার চর্চা দাঁড়াতে পারেনি। ৭১এ মুক্তিযুদ্ধের একজন নারী হিসেবে সেদিন দেখেছি কেমন করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা একটি রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে একটি দেশ পেয়েছে, মাটি পেয়েছে। আজকে পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই যে এত ভুল আমরা করলাম,

৭১’ এর মুক্তিযুদ্ধের মত বাচ্চা বাচ্চা ছেলে ময়েরা তারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলল, কেন কারণ-তারা তাদের জীবনে শান্তিত্ব পায়নি। তারা দেখেছে এদেশের অপশাসনে, অন্যায়, আর দুর্নীতির কালোছায়া এতদিন আমরা যে জায়গায় পৌঁছাতে পারিনি, সেই অপরাগতায় ২০২৪ এ নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এই ছোট ছেলে-মেয়েদের তাদের বাবা-মায়ের কাছে সেদিন চিরকুট লিখে এদেশের অন্যায়ের বিরুদ্ধে জুলাই বিপ্লবে যুদ্ধে নেমেছিল। তাদের প্রত্যাশা আমরা ভুলতে পারবো না। একটি গভীর মূল্যবোধের জায়গায় থেকে তারা অসত্যকে অসত্য বলেছে, অন্যায়কে অন্যায় বলার সাহস করেছে যেটা আমাদের বড়রা করেনি বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, গৌতম বুদ্ধ শান্তির, সত্যির ও সুন্দরের প্রতীক। বর্তমান বিশ্বে যখন সহিংসতা, বৈষম্য ও সামাজিক অসাম্য ক্রমবর্ধমান তখন বুদ্ধের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকার উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজের প্রত্যেকটি মানুষ বিশেষত নারীরা ও শিশুরা নিরাপদ, সম্মানজনক ও সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সকলে মিলে একটি সহনশীল, শান্তিপূর্ণ ও নতুন বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সভাপতি মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স Tracey Ann Jacobson, রয়েল থাই দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স Panom Thongprayun, বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বুদ্ধিজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71