
সাংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী।
শনিবার (১৮ মে) অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান এ অভিযোগ দিয়েছেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান প্রাথী
অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি মহোদয় তার নির্বাচনী এলাকার কোনো উপজেলায় কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না। কিন্তু মাশরাফি নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিমুর রহমান ভুঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।