1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত এক জোড়া জুতা, যা থেকে পরিচয় শনাক্তে সহায়তা পাওয়ার আশা করছে পুলিশ। বর্তমানে মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, “মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পরিচয় শনাক্ত করতে জুতা ছাড়া কোন প্রমাণ অবশিষ্ট নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71