1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অটোর চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

অটোর চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১
আমিনুর রহমান

নবাবগঞ্জ প্রতিনিধি।

ঢাকার নবাবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের দূর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ চালকের অসাবধানতা, অমনোযোগী, সাউন্ড সিস্টেম উচ্চ শব্দে গান শুনে গাড়ী চালানো। যেখানে সেখানে গাড়ী পার্কিং, আঞ্চলিক মহাসড়কে হঠাৎ করে গাড়ী উল্টো পথে ঘুরিয়ে চালানো। তেমনি ভাবে চাকায় গলার ওড়না পেঁচিয়ে শোল্লা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রুহি আক্তারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজ থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহি আক্তার (১৯) উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমীনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শোল্লা কলেজ থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলেন রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে মারাত্মকভাবে আহত হন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মহিদুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় কিছু জানায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71