1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকা মহানগরের তেজকুনিপাড়া এলাকায় অভিযানে বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকা মহানগরের তেজকুনিপাড়া এলাকায় অভিযানে বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরের তেজকুনিপাড়া এলাকায় অভিযান: বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী।

ঢাকা, ২৪ মে ২০২৫ (শনিবার): আজ রাত আনুমানিক ৪ টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বাংলাদেশ সেনাবাহিনীর তেজগাঁও সেনা ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে তেজকুনিপাড়া এলাকার একটি বাড়ি থেকে ১ টি বিদেশী পিস্তল, ১১ টি বিভিন্ন রকম গোলাবারুদ, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উক্ত অবৈধ দ্রব্যাদির সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধ কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71