1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ -- সমাজকল্যাণ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ — সমাজকল্যাণ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ। আর তোমরা যুব প্রশিক্ষনার্থীরা যে শুধু আমার কাছে নও জনগণের আশা প্রবর্তনের প্রতীক। তোমরাই পারবে সমাজের ক্ষুদ্র অসহায় মানুষের জীবন পাল্টে দিতে।

তিনি আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা একাডেমী আয়োজিত সহকারী সমাজসেবা অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, উপাধ্যক্ষ আবুল ফজল মোহাম্মদ আমান উল্লাহ, প্রভাষক নুরুল আমিন এবং প্রশিক্ষণার্থী আরিফুল আলম, রিজভী আখতার, মনিরুজ্জামান প্রমূখ বক্তৃতা করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ এদেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বাধাহীন ভাবে কাজ করবে উল্লেখ করে বলেন, তোমরা সহকারী সমাজসেবা অফিসার হিসেবে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছো। তোমরা যে সুযোগ পেয়েছো সমাজে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত মানুষের কল্যাণে ভালোবাসা দিয়ে কিছু করতে। তিনি বলেন সমাজ সেবায় আমাদের যে অবারিত জায়গা রয়েছে মানুষের প্রতি নিজের কাজের প্রতি ভালোবাসা তৈরি করে সেবা দিতে হবে।

উপদেষ্টা বলেন, ৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি। তারা সমাজে শোষণ, অসততা, দুর্নীতি অপসংস্কৃতি তৈরি করেছে । যার ফলশ্রুতিতে আমাদের বাচ্চাদের মনে প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে বলেই জুলাই আন্দোলনের সংগ্রাম হয়েছে। নতুন করে বাংলাদেশের জন্ম হয়েছে ।

তিনি বলেন, এ সংগ্রামের কথা তোমরা ভুলতে পারবেনা। এ সংগ্রামের কথা মনে রেখেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সমাজে অসহায় মানুষের দুর্বল জায়গায়কে সুরক্ষিত করাই আমাদের কাজ। আমরা এই মন্ত্রণালয়ের দরজা খুলে দিতে চাই। দরিদ্র মানুষ যাতে এই খোলা দরজায় সহজে এসে সেবা নিয়ে খুশি মনে ফিরে যেতে পারে। আমরা এই মন্ত্রণালয়ের সেবা মানুষের দোরগোড়ায পৌঁছে দিতে চাই।এই দায়িত্ব তোমাদের মত তরুণ যুব সমাজের, তোমরা তোমাদের কর্ম নতুন উদ্যমে এগিয়ে যাবে। আমরা সবাই একটি সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবো এই আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা এ অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ লিমন হোসেনকে একটি কৃত্রিম পা উপহার দেন । এই কৃত্রিম পা উপহার পেয়ে লেমন হোসেন উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সমাজসেবা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা বুনিয়াদি প্রশিক্ষণে ৩৫ জন প্রশিক্ষণার্থিদের মধ্যে সনদ , ক্রেস্ট ও মেডেল প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71