1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পরমাণু নিয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

পরমাণু নিয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রোধের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি এটিকে ইরানের জ্বালানি স্বাধীনতা অর্জনের মূল চাবিকাঠি হিসেবে অভিহিত করেন। বুধবার (৪ জুন) তেহরানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

খামেনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে আমেরিকা ‘কিছুই করতে পারবে না’।

ইরানি এই নেতা আরও বলেন, ‘ওয়াশিংটনের প্রাথমিক দাবি হলো ইরান যেন তার পারমাণবিক কর্মসূচী সম্পূর্ণরূপে ত্যাগ করে এবং জ্বালানি চাহিদার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকে।’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের মার্কিন দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আমেরিকার এই ফালতু কথার প্রতি আমাদের প্রতিক্রিয়া স্পষ্ট, তারা এ বিষয়ে কিছুই করতে পারবে না।’

উল্লেখ্য, গত মাস থেকে ওমানের মধ্যস্থতায় মাস্কাট এবং রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ আলোচনায় কিছু অগ্রগতির কথা স্বীকার করলেও, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের যে দাবি জানিয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান আলোচক আব্বাস আরাঘচিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিনীদের এই দাবিকে ‘আলোচনাযোগ্য নয়’ বলে উড়িয়ে দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71