1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে অটো-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শিশু রাইসার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে অটো-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শিশু রাইসার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে বাবা মায়ের সাথে নানা বাড়ী থেকে নিজ বাড়ীতে ফিড়ে যাওয়ার পথে রাইসা নামের ছয় বছর বয়সের এক শিশু কণ্যা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত রাইসা মাগুরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের সৈকত মোল্যার কণ্যা।

এসময় ভ্যান চালক রাইসার বড় চাচা সাগর (২৩) আহত হয়েছেন। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

১১ জুন ২০২৫খ্রি.বুধবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

করিমপুর হাইওয়ে থানা পুলিশের এস আই শফিকুল ইসলাম জানান দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদরের দাদপুর থেকে ভ্যানযোগে নিহত রাইসা তার বাবা মায়ের সাথে নানা বাড়ী থেকে নিজবাড়ী মাগুরা সদরের গোপিনাথপুর গ্রামে আসার পথে বাগাট বাজার এলাকায় পিছন থেকে একটি অটোইজি বাইক ধাক্কা দিলে রাইসা ছিটকে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ তার অভিভাবকের কাছে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অটো চালক জিয়াউর রহমান (৩৫) বর্তমানে মধুখালী থানা হেফাজতে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71