1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে প্রোপার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আরো জনপ্রিয় করা হবে -- যুব ও ক্রীড়া উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে প্রোপার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আরো জনপ্রিয় করা হবে — যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রতি বছর ইউনিয়ন পর্যায় থেকে প্রায় এক লাখ পার্টিসিপেন্টস অংশগ্রহণ করে। সেখান থেকে বেস্ট প্লেয়ার নিয়ে টিম গঠিত হয় এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্টকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ আছে। সামনের দিনগুলোতে এই টুর্নামেন্টকে প্রোপার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আরো জনপ্রিয় করা হবে। এই ধরনের টুর্নামেন্ট যত বৃদ্ধি পাবে আমরা তত ভালো খেলোয়াড় স্থানীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো।

আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ (অনূর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ফুটবল, ক্রিকেট-সহ সকল খেলাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণের কাজ করছে। বিসিবি ইতিমধ্যে রিজিওনাল ক্রিকেট নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। বাফুফেও রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করবে। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলার ভেন্যুর পরিধি বৃদ্ধি করার কাজ করছি। আশা করছি এই বছরে নীলফামারীতে কোন একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এবং রাজশাহী ও খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করার উদ্যোগ গ্রহণ করতে পারব। এভাবেই আমরা খেলাধুলাকে বিকেন্দ্রীকরণের একটি বাস্তব রূপ দিব। সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা এগুলোকে বাস্তবে প্রমাণ করতে চাই। আমাদের এই ধরনের উদ্যোগ সামনের দিনেও চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71