1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরের মধুখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহি বিজিবি সদস্যের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুরের মধুখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহি বিজিবি সদস্যের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

মধুখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার

ফরিদপুরের মধুখালীতে পিকআপের ধাক্কায় মো. বাদশা (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) সকালে মধুখালী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা ফরিদপুরের মধুখালী উপজেলার খোদাবাসপুর গ্রামের নিজাম শেখের ছেলে। তিনি রাঙ্গামাটির নাইক্ষ্যংছড়ি বিজিবিতে কর্মরত ছিলেন।

ছুটিতে বাড়িতে আসছিলেন তিনি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পিকআপ চালককে আটকে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71