1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইরাকে অবস্থিত ৩টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ইরাকে অবস্থিত ৩টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকের সরকারি সংবাদ সংস্থা আইএনএ।

এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এতে কোনো হতাহত হয়নি। তবে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টরি বেস কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক ঘাঁটি ছিল। ইরাকের বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তান ২৪ চ্যানেল।

ইরাকের রাজধানী থেকে প্রায় একশ’ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের এই ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বালাদ ঘাঁটির ভেতর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘাঁটি আগে ইরাকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি ছিল। এ ছাড়া, বাগদাদভিত্তিক আল-সুমারিয়া টেলিভিশন জানিয়েছে, ইরাকের ইমাম আলি ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয় কিছু জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71