1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাধ্যতামূলকভাবে সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার - যুব ও ক্রীড়া উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

বাধ্যতামূলকভাবে সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার – যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ ডেডিকেটেডভাবে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার। শুধু ব্যাংক নয় অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানে যাদের সিএসআর করার নিয়ম আছে সেখানে স্পোর্টসকে ম্যান্ডেটরি করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সাথে কাজ করা হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় ক্রীড়াক্ষেত্রে সরকারিভাবে পর্যাপ্ত বাজেট সহযোগিতার সুযোগ কম থাকে, সেক্ষেত্রে বেশিরভাগ স্পন্সরদের উপর নির্ভর করতে হয়। ক্রীড়াক্ষেত্রে সিএসআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই খেলাধুলার বিকেন্দ্রীকরণের কথা বলে আসছে। বিভিন্ন স্তরে স্তরে যখন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে তখন বিভিন্ন লেয়ারে খেলোয়াড়দেরকে প্রতিযোগিতামূলক স্পোর্টসে আসার সুযোগ করে দেয় এবং সেখান থেকে ভালো খেলোয়াড়দের বাছাই করে ন্যাশনাল লেভেলে প্রবেশের সুযোগ তৈরি করে।

উপদেষ্টা আরো বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, যার কার্যক্রম এগিয়ে চলেছে। এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে সম্ভাবনাময় খেলোয়াড়দের এডভান্স লেভেলের ট্রেনিং প্রদান করা যাবে। স্পোর্টসের সাথে সাইন্স নিবিড়ভাবে জড়িত। এই বিষয়টি আমরা এড্রেস করার চেষ্টা করছি; সে অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার এবং পলিসিগুলো নিচ্ছি। এই কাজগুলো কন্টিনিউ হলে ভবিষ্যতে স্পোর্টস সেক্টর একটি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে বলে উপদেষ্টা আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71