1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় রাজস্ব বোর্ডে অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ী নেতাদের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জাতীয় রাজস্ব বোর্ডে অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ী নেতাদের

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ী নেতাদের। আছে ক্রয়াদেশ বাতিলের হুমকিও, যার নেতিবাচক প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে অনেক রফতানিমুখী প্রতিষ্ঠান। এমন নানা শঙ্কার কথা তুলে ধরে সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার কার্যালয়কে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৮ ‍জুন) দুপুরে এনবিআরের বর্তমান অচলাবস্থার প্রভাব তুলে ধরতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলন করেছে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই, আইসিসি বাংলাদেশসহ দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠনগুলো।

প্রথমেই সব সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্যে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের চলমান কর্মসূচিতে কিভাবে মাশুল গুনছে দেশের অর্থনীতি- সেই চিত্র তুলে ধরা হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআরের অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের আমদানি-রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা।

এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বলেন, কোনো সমস্যা টেবিলে বসে সমাধান করা যায় না– সেটা আমরা বিশ্বাস করি না। বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু এনবিআরের সংস্কার হতে হবে।

তবে দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসাররণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71