1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিরোপা জিতে ভারত যত টাকা পেল, বাংলাদেশই–বা পেয়েছে কত? | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শিরোপা জিতে ভারত যত টাকা পেল, বাংলাদেশই–বা পেয়েছে কত?

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

 

বৈশ্বিক টুর্নামেন্টে ১১ বছরের শিরোপা-খরা কাটাল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই অর্জন কি আর টাকায় পরিমাপ করা যায়!

এরপরও যেকোনো টুর্নামেন্টেই ট্রফির সঙ্গে অর্থ পুরস্কারও থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। তাহলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কত টাকা আয় করল ভারত ক্রিকেট দল?

 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর অর্থ পুরস্কারের জন্য আইসিসির মোট বরাদ্দ ছিল ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩২ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে শিরোপাজয়ী ভারত পেয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকা। আর রানার্সআপ হয়ে প্রায় ১৫ কোটি ২ লাখ টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

অর্থ পুরস্কার বরাদ্দ ছিল অন্য দুই সেমিফাইনালিস্ট, সুপার এইটে ওঠা দলগুলোর সঙ্গে গ্রুপ পর্বে খেলাদের জন্যও। সেমিফাইনাল থেকে ছিটকে পড়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের প্রত্যেকে পেয়েছে প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা করে।

সুপার এইট থেকে ছিটকে পড়া প্রত্যেক দল অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা করে। স্বাভাবিকভাবেই সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশও সাড়ে ৪ কোটি টাকা পেয়েছে। নবম থেকে ১২তম স্থানে থাকা দলগুলোর প্রতিটি পেয়েছে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা করে। আর ১৩ থেকে ২০তম হওয়া দলগুলোর প্রতিটির আয় প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা করে।

এ ছাড়া ফাইনাল ও সেমিফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে বাড়তি ৩৬ লাখ ৫৭ হাজার টাকা করে। সুপার এইটে ওঠার জন্য পাওয়া অর্থ পুরস্কারের সঙ্গে এটা যোগ করলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আয়ের অঙ্ক আরও বাড়বে। বাংলাদেশ মোট ম্যাচ জিতেছি তিনটি। এই তিন ম্যাচ থেকে বাড়তি আয় হয়েছে ১ কোটিরও বেশি। তাই সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71