1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে খাদ্যসামগ্রীর দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

মধুখালীতে খাদ্যসামগ্রীর দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় জনাব মোঃ এরফানুর রহমান (সহকারী কমিশনার, ভূমি) এর নেতৃত্বে মধুখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৭হাজার টাকা জরিমানা ও একাধিক ব্যক্তি/প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। স্থানীয় সরকার পৌরসভা আইন – ২০০৯ এর অধিনে হাজী বিরিয়ানি হাউজের মালিক জুয়েল’কে ১হাজার টাকা, অশোক স্টোরের মালিক অপু বিশ্বাস’কে ১হাজার টাকা, সোহাগ সাহা স্টোর’কে ২হাজার টাকা, দ্বীন ইসলাম ডিম ভান্ডারের মালিক মফিজুর রহমান’কে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৫৩ ধারায় শাওনের ফুটপাতের দোকান অপরিষ্কার ও খাবারের মান খারাপ হওয়ায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার মধুখালী প্রতিনিধি মৃধা মনিরুজ্জামান মন্নু, প্রচার সম্পাদক ও দৈনিক ডেসটিনির মধুখালী প্রতিনিধি রাজিব হোসেন, কার্যকরী সদস্য ও ইউএসবি 24 এর মধুখালী প্রতিনিধি শাহরিয়ার শিকদার এবং দৈনিক মর্নিং পোস্ট পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ সালমান আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান শেষে গণমাধ্যমকে দেয়া স্বাক্ষাৎকারে জনাব এরফানুর রহমান বলেন, “আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৭হাজার টাকা জরিমানা ও একাধিক ব্যক্তি/প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এবং আগামী এমন অভিযান চলমান থাকবে”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71