1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইমরান খানকে কারাবন্দী করা নিয়ম বহির্ভূত: জাতিসংঘ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ইমরান খানকে কারাবন্দী করা নিয়ম বহির্ভূত: জাতিসংঘ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়মবহির্ভূতভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কারাবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা।

ইমরানের গ্রেপ্তারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছে জেনেভাভিত্তিক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সাথে কাজ করা এই গ্রুপটির দাবি, আন্তর্জাতিক আইন অনুসারে ইমরান খানকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইমরানকে আটক রাখার কোনো আইনি ভিত্তি নেই বলেও জানিয়েছে সংস্থাটি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে এসব করা হয়েছে বলেও মতামতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71