1. admin@timesnews71.com : অ্যাডমিন :
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এবং জনস্বার্থে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অবসরে পাঠানো বিচারকদের মধ্যে রয়েছেন—জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম, ও মোহাম্মদ হোসেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরে যাওয়া এই বিচারকরা বিধি অনুযায়ী সব অবসরজনিত সুবিধা পাবেন এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71