1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার লিখিত আদেশ প্রকাশ ট্রাইব্যুনালের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার লিখিত আদেশ প্রকাশ ট্রাইব্যুনালের

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে লিখিত আদেশ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল।

শনিবার (১২ জুলাই) এ লিখিত আদেশ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১০ জুলাই) চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71