1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকার নবাবগঞ্জে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আরমান (২৩) নামে এক যুবকের মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ঢাকার নবাবগঞ্জে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আরমান (২৩) নামে এক যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এঘটনায় স্মরণ নামে আরেক যুবককে গুরুত্বর আহতাবস্থায় ঢাকায় নেয়া হয়েছে।

নিহত আনোয়ার হোসেন আরমান উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর গ্রামের আরশেদ বেপারীর ছেলে। সে বাগমারা বাজারের টেস্টি ট্রিট নামের ফাস্ট ফুডের দোকানে চাকুরী করতো। আহত স্মরণ বক্সনগর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। তাঁর অবস্থাও আশংঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে বান্দুরা ইউনিয়নের চালনাই ব্রীজের ঢালে দ্রুতগতির দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে দুই মটর সাইকেলে থাকা আরমান ও স্মরণ গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা আহত আরমানকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেন। মিটফোর্ড হাসপাতাল নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আহত স্মরণকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার্থে ঢাকার প্রেরণ করেন। তাঁর অবস্থাও আশংঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71