1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

এই অবিস্মরণীয় সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71