1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – শিল্প উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 9th Bangladesh Leather & Footwear Expo (BLF) – 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চামড়া, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকোয়ার্ড লিংকেজ ও ফরওয়ার্ড লিংকেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫-৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ১২ দশমিক ৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যমানের লেদার, লেদারগুডস্ এবং ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।
শিল্প উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জ্ঞাপন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শিল্প উপদেষ্টা আরো বলেন, এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে, যা বাংলাদেশের আর্ন্তজাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির সহায়ক হবে।

বাংলাদেশ ট্যানার্স এসোশিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো: মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী।

তিন দিনব্যাপী (২৪-২৬ জুলাই) 9th Bangladesh Leather & Footwear Expo – 2025 তে ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮টি স্টল নিয়েছে। এই মেলায় আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী ও যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71