1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সোভিয়েত আমলের শেষ অস্ত্র এখনো মস্কোর হাতে রয়েছে -- মেদভেদেভ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোভিয়েত আমলের শেষ অস্ত্র এখনো মস্কোর হাতে রয়েছে — মেদভেদেভ

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বৃহস্পতিবার এক বিবৃতিতে মেদভেদেভ বলেন, সোভিয়েত আমলের শেষ অস্ত্র এখনো মস্কোর হাতে রয়েছে। যুক্তরাষ্ট্র যেন তা ভুলে না যায়।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের মন্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, মেদভেদেভের মন্তব্য তিনি হুমকি হিসেবে নিয়েছেন এবং সেটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। সম্ভাব্য বিপদ এড়াতে যুক্তরাষ্ট্রের উপযুক্ত অঞ্চলগুলোতে সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71