1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় ---- উপদেষ্টা আসিফ নজরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় —- উপদেষ্টা আসিফ নজরুল

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়, আপনারা গরিবের গলা কাটবেন না পারলে বড়লোকদের গলা কাটুন চিকিৎসার নামে বেশি বেশি টেস্ট দেওয়া যাবে না‌

তিনি প্রশ্ন রাখেন, ‘পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? তিনি বলেন, আপনারা ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’

চিকিৎসা নিতে বাংলাদেশের মানুষ বিদেশে যেতে চায় না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নানা কারণে তারা চিকিৎসা নিতে বিদেশ যান। ঔষধ কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যবস্থাপত্র না লিখতে বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের প্রতি আহবান জানান আইন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার, ডাক্তারদের অপ্রয়োজনীয় পরীক্ষা দেওয়া এবং মনোযোগ দিয়ে রোগীর কথা না শোনায় দেশের রোগীরা বিদেশমুখী হচ্ছেন।

ড. আসিফ নজরুল বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও তিনি মন্তব্য করেন।
 

এছাড়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে?’ এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71