1. admin@timesnews71.com : অ্যাডমিন :
লালবাগে মাদক সেবন ও বহন করায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা প্রদান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

লালবাগে মাদক সেবন ও বহন করায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আলী আহসান রবি :-

রাজধানীর লালবাগে মাদক সেবন, বহনসহ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ১৬ জনেকে বিভিন্ন মেয়াদী সাজা প্রদান করেছে ডিএমপির লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট ২০২৫ খ্রি.) লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর, কোতয়ালী, বংশাল, লালবাগ, চকবাজার ও সূত্রাপুর এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযানে মোট ১৩টি মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে লালবাগ বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে সংক্ষিপ্ত বিচারের জন্য উপস্থাপন করা হয়।

আদালতে মাদক সেবন ও বহনের অপরাধে আসামীদের অপরাধের ধরন ও মাদকের পরিমাণের ভিত্তিতে ১৫ দিন থেকে দেড় বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, মহিলা পথচারীর ব্যাগ থেকে মোবাইল চুরির অভিযোগে দুই মহিলা ছিনতাইকারীকে ৬ মাস এবং বাসায় ঢুকে মোবাইল চুরির অপরাধে আরও দুইজনকে যথাক্রমে ৬ মাস ও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধের সত্যতা না পাওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়। বিচার প্রক্রিয়ায় উদ্ধার হওয়া দুটি চোরাই মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মত অপরাধ সমূহ নিয়মিত ভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষনিক বিচার করা হচ্ছে। ফলে ভূক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71