1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে র‌্যাব-১০ ও সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে র‌্যাব-১০ ও সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

হৃদয় শীল, মধুখালী সংবাদদাতা:-

ফরিদপুরের মধুখালী উপজেলার দেলমোহারপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানের সময় স্থানীয় ইব্রাহীম খান (৬৭)-এর বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71