1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি: কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৮২ লক্ষ ১০ হাজার ৩৭১ টাকার চেক হস্তান্তর | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি: কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৮২ লক্ষ ১০ হাজার ৩৭১ টাকার চেক হস্তান্তর

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান হোসেন আজ রবিবার তাঁর দপ্তরে
সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি:
কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে ১ কোটি ৮২ লক্ষ ১০ হাজার ৩৭১ টাকার
চেক গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে।

ফাউন্ডেশনে জমাকৃত এ অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে।

চেক হস্তান্তরকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি: এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71