1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা ফরিদ মোল্লা গ্রেফতার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

মধুখালীতে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা ফরিদ মোল্লা গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মফিজুর রহমান মুবিন:

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মির্জা কান্দি আরুয়াকান্দি উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর এক ছাত্রী অপহরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহর থেকে ভিকটিমসহ তাকে আটক করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ভিকটিমের বাবা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২, তারিখ: ১/৯/২০২৫)। মামলায় উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে ভিকটিম বাড়ির পাশে হাঁটতে বের হলে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারেন, একই এলাকার মোঃ ফরিদ মিয়া (৩০), পিতা মোহাম্মদ রাজ্জাক মোল্লা, গ্রাম মাঝকান্দি—সহ কয়েকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী ফরিদ মোল্লাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে এবং মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। অন্যদিকে ফরিদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে একইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রাম থেকে মাদকসেবী মোঃ পলাশ মোল্লা (৩০), পিতা মোঃ মজিবর মোল্লা-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ফরিদ মোল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71