1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে মহানন্দ মন্ডল (৫০) নামে এক ইজি বাইক চালকের মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে মহানন্দ মন্ডল (৫০) নামে এক ইজি বাইক চালকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

টাইমস নিউজ ডেস্ক

আমিনুর রহমান,নবাবগন্জ প্রতিনিধি

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে মহানন্দ মন্ডল (৫০) নামে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মহানন্দ মন্ডল উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানি কাউর গ্রামের প্রাণ নাথ মন্ডলের ছেলে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ দুইজনকে শোকজ করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে মহানন্দ মন্ডল গ্যারেজে গাড়ি রেখে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথে তাকে বিষধর সাপে দংশন করে। স্বজনরা তাকে তাৎক্ষণিক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালেও চিকিৎসা না পেলে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

নিহত মহানন্দ মন্ডলের পরিবারের অভিযোগ, রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যবস্থা থাকা সত্বেও ঐ রাতে রোগীকে ঢাকায় পাঠান জরুরী বিভাগে কর্তব্যরত সহকারি সার্জন ডা. নাফিস আনোয়ার ও স্বাস্থ্য সহকারি এটিএম সিদ্দিকুর রহমান। চিকিৎসা না পেয়ে মহানন্দর মৃত্যু হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এঘটনায় বলেন, ঘটনাটি সকালে জেনেছি। “স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্বেও রোগীকে ঢাকায় কেন পাঠানো হলো” কৈফিয়ত চেয়ে কর্তব্যরত ডাক্তার ও সহকারিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডা. নাফিস আনোয়ার এব্যাপারে বলেন, রোগীর অবস্থা খারাপ হওয়ায় আইসিইউ’র প্রয়োজন ছিল। তাই রোগীকে ঢাকায় পাঠানো হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71