1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আলী আহসান রবি:-

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩,৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪,৯৯,৩৫,০০০/- (চার কোটি নিরানব্বই লক্ষ পঁইত্রিশ হাজার) টাকা।

বিধি মোতাবেক উক্ত মালামাল কাস্টমস এ জমা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71