1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইসরায়েলকে ন্যাটো সহযোগিতা করতে চাইলে অনুমোদন দেব না: এরদোয়ান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ইসরায়েলকে ন্যাটো সহযোগিতা করতে চাইলে অনুমোদন দেব না: এরদোয়ান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলি প্রশাসনের সঙ্গে ন্যাটোর অংশীদারিত্ব অব্যাহত রাখা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চলমান ন্যাটো সম্মেলনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ফিলিস্তিনে টেকসই শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যাটো ইসরায়েলকে সহযোগিতা করতে পারবে না। এর অনুমোদন তুরস্ক দেবে না ।

এরদোয়ান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাবে তাঁর দেশ। তুরস্ক সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। আর তাই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71