1. admin@timesnews71.com : অ্যাডমিন :
“Formulation of Bangladesh National Urbanization Policy” শীর্ষক সেমিনার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

“Formulation of Bangladesh National Urbanization Policy” শীর্ষক সেমিনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

অদ্য ২9 জানুয়ারী, ২০২৫ বুধবার নগর উন্নয়ন অধিদপ্তর এর সম্মেলন কক্ষে জনাব মোঃ হামিদুর রহমান খান, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর সভাপতিত্বে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান; অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ- উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মোঃ মাহমুদ আলী, পরিচালক (অতিরিক্ত সচিব), নগর উন্নয়ন অধিদপ্তর উপস্থিত ছিলেন। এছাড়া, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থা, বিআইপি এবং আইএবি এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে “Formulation of Bangladesh National Urbanization Policy” (জাতীয় নগরায়ন নীতি)” সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা প্রদান করা হয়।

জাতীয় নগরায়ন নীতিতে গভর্ন্যান্স ও নগর পরিকল্পনা, আবাসন ও বাসযোগ্য শহর, নগরের অপরিকল্পিত অংশের বাসযোগ্যতা উন্নয়ন, নগরায়ন ও পরিবেশগত স্থায়িত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রাণবন্ত নগরায়ন, সার্বজনীন প্রবেশযোগ্য গণপরিসর (Universally Accessible Public Space and Youth Integration), পথচারী বান্ধব শহর (Walkable cities): স্বাস্থ্য, স্থায়িত্ব ও বসবাস যোগ্যতা, সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা, Circular economy, নগর কৃষি ও গ্রাম-শহর যোগসূত্র, জলবায়ু পরিবর্তনের সহনশীলতা, ঐতিহ্য এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়াদি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, জাতীয় নগরায়ন নীতিতে Allocation of Business এ উল্লেখিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার কার্যাবলী সঙ্ক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত রয়েছে, যেন এই নীতি কার্যকর প্রয়োগ করা সম্ভব হয়। এই নীতির সঠিক ও কার্যকর প্রয়োগের মাধ্যমে সারা দেশের পরিকল্পিত ভূমি ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, সম্পদ ব্যবস্থাপনা, কৃষি জমি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি বাসযোগ্য নগরায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71