1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অক্টোবর মাসের মধ্যে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত এবং সরিয়ে ফেলা হবে পুরোনো বাস -- পরিবেশ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব

অক্টোবর মাসের মধ্যে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত এবং সরিয়ে ফেলা হবে পুরোনো বাস — পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আগামী অক্টোবর মাসের মধ্যে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে এবং সরিয়ে ফেলা হবে পুরোনো বাস। আজ সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অক্টোবরের আগে ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াই শ বাস কেনা হবে। বিআরটিএর মাধ‍্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে।’

তিনি আরও বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে মিলে এক সাথে কাজ করব। ঢাকার আশেপাশে ইট ভাটাকে ‘‘নো ব্রিক ফিন্ড জোন’’ ঘোষণা করা হবে। চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। ধাপে ধাপে এটি করা যাবে।’

বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও এ সময় জানান পরিবেশ উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71