1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে - প্রধান তথ্য অফিসার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে – প্রধান তথ্য অফিসার

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের যেমন স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তাদের একইরকম অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সর্বক্ষেত্রে তরুণদের মতামত ও দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তারুণ্যের উৎসব বিষয়ে তথ্য অধিদফতর ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে নিজামূল কবীর জানান।

সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আজ ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান তথ্য অফিসার সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষাকে তারুণ্যের দৃষ্টিতে দেখলে সফলতা আসবে এবং আমরা এগিয়ে যাব। তারুণ্যের অগ্রযাত্রা বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ক তথ্য অধিদফতরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান।

তথ্য অধিদফতরের কর্মপরিকল্পনা অনুযায়ী সদর দফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহ ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করবে। এসব ক্ষেত্রে তরুণদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তারুণ্যের অগ্রযাত্রা-বিষয়ক ফিচার ও নিবন্ধ প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ তথ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71