1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী চাকুরী থেকে বরখাস্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী চাকুরী থেকে বরখাস্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কর্মস্হলে বিনা অনুমতিতে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত ১২ আগস্ট ২০২৫ তারিখের আদেশের মাধ্যমে তাকে চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।

দেবতোষ দেব উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) গণপূর্ত উপ-বিভাগ-২, সিলেটে কর্মরত অবস্থায় কানাডায় বসবাসরত তার অসুস্থ বোন এর সাথে দেখা করার উদ্দেশ্যে পনের দিনের গড় বেতনে অর্জিত ও মঞ্জুরিকৃত ছুটিতে ২৭/০২/২০২৪ তারি কানাডা গমন করেন। ছুটি শেষে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে এবং কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান না করে গত ১৩/০৩/২০২৪ তারিখ থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী দেবতোষ দেবকে ‘চাকুরি হতে বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71