1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করলে মানুষের মুক্তি: ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করলে মানুষের মুক্তি: ফখরুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সংস্কৃতি যদি নিশ্চিহ্ন করা যায় তবে ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষ পরিপূর্ণভাবে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, যারা শহীদ হয়েছে তাদের এতো তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের মনেপ্রাণে স্মরণ করার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিবার আওয়ামী লীগ বা অন্য দল ক্ষমতায় আসে আর দেশটাকে লুট করে নিয়ে যায়, আর সেটা হতে দেওয়া যাবে না। আর বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71