1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো ২ টাকা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো ২ টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রান্তিক পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংযোজিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি ২০২৬ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নিম্নরূপ পুনর্নির্ধারণ ও সমন্বয় করা হয়েছে:

ডিজেল ১০২ টাকা হতে ২ টাকা হ্রাস করে ১০০ টাকা প্রতি লিটার; অকটেন ১২২ টাকা হতে ২টা টাকা হ্রাস করে ১২০ টাকা প্রতি লিটার; পেট্রোল ১১৮ টাকা হতে ২ টাকা হ্রাস করে ১১৬ টাকা প্রতি লিটার; কেরোসিন ১১৪ টাকা হতে ২ টাকা হ্রাস করে ১১২ টাকা প্রতি লিটার।

নতুন মূল্য ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71