1. admin@timesnews71.com : অ্যাডমিন :
“আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন” শীর্ষক গবেষণার সেমিনার অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব

“আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন” শীর্ষক গবেষণার সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অদ্য ১৮ জুন, ২০২৫ বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত “আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন” শীর্ষক গবেষণার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান; অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ- উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ড.শাহ্‌ মোঃ হেলাল উদ্দীন, অতিরিক্ত সচিব (ভৌত অবকাঠামো বিভাগ), পরিকল্পনা কমিশন এবং মোঃ মাহমুদ আলী, পরিচালক (অতিরিক্ত সচিব), নগর উন্নয়ন অধিদপ্তর উপস্থিত ছিলেন। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে “আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন” শীর্ষক গবেষণার বিষয়ে উপস্থাপন করা হয়।

আড়িয়াল বিল সংশ্লিষ্ট গবেষণার উদ্দেশ্য ছিল আড়িয়াল বিল সংলগ্ন এলাকার আর্থ সামাজিক অবস্থা ও বিদ্যমান সমস্যা বিশ্লেষণ, আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন সম্পর্কে ধারণা অর্জন, আড়িয়াল বিল এর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সুপারিশ প্রদান করা। সেমিনারে উল্লেখ করা হয় যে, আড়িয়াল বিল সংলগ্ন এলাকার অপরিকল্পিত ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে বিলের সীমানা নির্ধারণপূর্বক সমগ্র মুন্সীগঞ্জ জেলার জন্য একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71