1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-১আসনে মনির মৃধার মোটর শোভাযাত্রা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-১আসনে মনির মৃধার মোটর শোভাযাত্রা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

২০২৬সালের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার বিএনপি ও অংঙ্গ সংগঠনের আয়োজনে ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা)আসনে বিএনপির এর মনোনয়ন প্রত্যাশী জাতিয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনিরের নির্বাচনী বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর ২০২৫খ্রি.শনিবার বেল সাড়ে ১১টায় ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী,
আলফাঙ্গা) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনিরের নির্বাচনী বিশাল মোটর শোভাযাত্রা উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের নিজ বাড়ী থেকে শুরু হয়। প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল ও ৫০টি মাইক্রোবাসে সহশ্রাধিক নেতা কর্মি ও সমর্থকসহ মোটর শোভাযাত্রায় অংশ নেন। একটি হুডখোলা তার নিজস্ব প্যারাডো জীপে দঁাড়িয়ে ১ হাতে দলীয় প্রতিক ধানের শীষ অন্য হাতে জাতীয় পতাকা নারিয়ে মধুখালী বোয়ালমারী ও আলফাডাঙ্গা নির্বাচনী এলাকা ফরিদপুর-১ এর বাজার ও সড়কের পাশে দঁাড়িয়ে থাকা ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থ না করেন ।

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির বোয়ালমারী ওয়াবদা মোড় দুপুর দেড়টার দিকে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে ধানের শীষে ভোট ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি প্রার্থনা করে বক্তব্য রাখেন।
মোটর শোভাযাত্রাটি মধুখালী বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রদক্ষিণ করে নিজ বাড়ীতে শেষ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতিয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনিরের আয়োজনে নিজবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার অনুষ্ঠান আয়োজন করেন। মোটর শোভাযাত্রাটি পরিচালনা করেন মোঃ বদিউজ্জামান মৃধা বাবলু ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71