1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্থান পরিদর্শন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্থান পরিদর্শন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Michael Miller-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ বান্দরবান পর্বত্য জেলার বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করেন।

প্রতিনিধিদল বান্দরবানের নীলাচলে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে এক সাক্ষাতেও মিলিত হন। পার্বত্য চট্টগ্রামের অপার সৌন্দর্যের বিষয়ে উপদেষ্টা তাঁদের ধারণা দেন এবং পর্যটন স্থান নীলাচল ও মেঘলা দেখান। প্রতিনিধিদের মধ্যে ক্যাটেরিনা মিলার (Katarina Miller), ইতালিয়ান নাগরিক আন্তেনিও আলেসান্দ্রো (Antonio Alessandro) ও পাওলা বেনিফিওর (Paola Belfore) এবং ডাচ আইনজীবী এন্ড্রে কার্স্টেন্স (Andre Carstens) উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানসামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব কঙ্কন চাকমা, বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-সহ বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে পাঁচ দিনের সরকারি সফরে গতকাল বান্দরবান এসে পৌঁছান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71