1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

সম্প্রতি দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত “এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ” প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য।

প্রকৃত তথ্য হচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “Establishment of Complete Cancer, Kidney and Heart Treatment Center in Eight Divisional City” নির্মাণ প্রকল্পের আওতায় Heating Ventilation এবং Air Conditioning System উৎপাদনকারী প্রতিষ্ঠান USA এর Dunham-Bush হতে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গণপূর্ত অধিদপ্তরের চুক্তি সম্পাদন হয়েছে। সে প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে প্রেরিত পত্রে উল্লেখ রয়েছে যে, “We are pleased to inform you that Dunham-Bush Industries Dunham-Bush USA, LLC, 1800 SE 38th Avenue, Home Stead: Florida-33035, USA has organized a Technical Training Program focused on Safety Facilities, Operation and Maintenance Management of HVAC systems. This training is part of our ongoing Commitment to support our valued partners through knowledge enhancement and capacity building.”

যুক্তরাষ্ট্রের Dunham-Bush কর্তৃক আয়োজিত উপরোক্ত বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়ে আট জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়। বিষয়োক্ত প্রশিক্ষণের মাধ্যমে আহরিত জ্ঞান পরবর্তীতে মাঠ পর্যায়ে রক্ষণাবেক্ষণ কাজে সহায়ক হবে। প্রশিক্ষণের ব্যয়ভার যুক্তরাষ্ট্রের Dunham-Bush কর্তৃক বহন করা হবে বিধায় বাংলাদেশ সরকারের কিংবা চুক্তিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের এতে আর্থিক সংশ্লেষ নেই।

আরো উল্লেখ্য, বর্ণিত ট্রেনিং এ Dunham-Bush কর্তৃক যে সকল মালামাল/যন্ত্রাংশ সরবরাহ করা হবে সে সকল যন্ত্রাংশের উপর বিশেষ ধরনের প্রশিক্ষণ অর্থাৎ Safety Facilities, Operation and Maintenance Management ইত্যাদি বিষয়ে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে Knowledge Sharing এর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর উপকৃত হবে এবং সরবরাহকৃত যন্ত্রাংশসমূহ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে।

প্রকল্পের মেয়াদ জুন/ ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে। বিবেচ্য হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে পূর্ত কাজ বাস্তবায়ন শেষ পর্যায়ে। HVAC systems সরবরাহ করা হলে হাসপাতালের পূর্ণতা পাবে। সার্বিকভাবে প্রকল্পের কাজ সমাপ্ত হলে জনগণ আধুনিক সেবা পাবেন।

এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের বিকৃত তথ্য প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71